৩০টি বেসরকারি টিভির সম্প্রচার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটে: তথ্যমন্ত্রী

১১ নভেম্বর ২০১৯, ১০:৩৬ PM

© ফাইল ফটো

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-সহ দেশের ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আহসানুল ইসলামের (টিপু) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ড. হাছান মাহমুদ জানান, ‘৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুমতি প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩০টি চ্যানেল সম্প্রচার করছে। বিটিভি গত ৩০ মে থেকে এবং ১ অক্টোবর থেকে ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের একমাত্র সরকারি মালিকানাধীন বেতার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ বেতারের ১৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। বর্তমানে বাংলাদেশ বেতারের প্রচারের পরিধি ও সময় উভয়ই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী বলেন, বেসরকারি মালিকানাধীন এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২৮টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে ২৩টি বেতারকেন্দ্রের সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাকী ৫টি প্রতিষ্ঠানের সম্প্রচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য মোট ৩২টি পরীক্ষামূলক লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে ১টি সরকারি এবং ৩১টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান। সরকারি কমিউিনিটি রেডিওটি ‘কৃষি রেডিও’ নামে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক পরিচালিত। ৩২টি কমিউনিটি রেডিও’র মধ্যে ১৮টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাকী ১৩টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে বলে এ সময় যোগ করেন তিনি।।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence