নন-এমপিও শিক্ষকদের কর্মসূচি স্থগিত (ভিডিও)

২২ অক্টোবর ২০১৯, ১০:২১ PM
কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছেন

কর্মসূচি স্থগিতের ঘোষণা দিচ্ছেন

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আশ্বাস এবং এবং এমপিও নীতিমালার অসঙ্গতি দূর করতে মন্ত্রণালয়ে যে কমিটি করা হবে তাতে শিক্ষক প্রতিনিধি রাখার আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির বাসায় সাংবাদিকদের এ কথা জানান আন্দোলনরত শিক্ষক নেতারা। এর আগে সোমবার থেকে অনশনরত শিক্ষকদের নিজ হাতে পানি খাইয়ে অনশন ভাঙান দীপু মনি।

দীপু মনি যখন আন্দোলনরত শিক্ষকদের পানি খাওয়ান তখন শিক্ষকরা শিক্ষামন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে শিক্ষামন্ত্রী তাদেরকে বারণ করেন।

পানি খাওয়ানো অবস্থায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের বলেন, আপনারা শিক্ষকসমাজ। আপনাদের সম্মান অনেক বেশি। পায়ে হাত দিয়ে সালাম করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা সকলেই আপনাদের মানুষ, আপনাদের দাবি-দাওয়া পূরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।

তিনি আরও বলেন, খুব শীগ্রই আন্দোলনরত শিক্ষকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। এমপিও নীতিমালা সংশোধন করা হবে তাতে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি রাখা হবে। তাদের কে যোগ্য করে গড়ে তুলতে মন্ত্রণালয় ব্যাবস্থা নিবে বলেও জানান তিনি।

ট্যাগ: এমপিও
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারানো সহজ নয় জেনেই ছক কষছেন স্যামি
  • ২৬ অক্টোবর ২০২৬
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হ…
  • ২৬ অক্টোবর ২০২৬