অনশন ভাঙালেন শিক্ষামন্ত্রী, শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা

২২ অক্টোবর ২০১৯, ০৯:২৫ PM
পানি খাইয়ে শিক্ষকদের অনশণ  ভাংগালে শিক্ষামন্ত্রী

পানি খাইয়ে শিক্ষকদের অনশণ ভাংগালে শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

সোমবার থেকে আমরণ অনশনে যাওয়া নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পানি খাইয়ে অনশন ভাঙিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষমন্ত্রীর বাসায় আন্দোলনরত শিক্ষকদের নিজ হাতে পানি খাইয়ে অনশন ভাঙান তিনি।

দীপু মনি যখন আন্দোলনরত শিক্ষকদের পানি খাওয়ান তখন শিক্ষকরা শিক্ষামন্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে শিক্ষামন্ত্রী তাদেরকে বারণ করেন।

পানি খাওয়ানো অবস্থায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের বলেন, আপনারা শিক্ষকসমাজ। আপনাদের সম্মান অনেক বেশি। পায়ে হাত দিয়ে সালাম করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমরা সকলেই আপনাদের মানুষ, আপনাদের দাবি-দাওয়া পূরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।

তিনি আরও বলেন, খুব শীগ্রই আন্দোলনরত শিক্ষকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। এমপিও নীতিমালা সংশোধন করা হবে তাতে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি রাখা হবে। তাদের কে যোগ্য করে গড়ে তুলতে মন্ত্রণালয় ব্যাবস্থা নিবে বলেও জানান তিনি।

সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬
জুটি ভাঙল অস্ট্রেলিয়া
  • ১৪ আগস্ট ২০২৬
যুবককে কুপিয়ে হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে আগুন
  • ১৪ আগস্ট ২০২৬
ইজারাদারের কর্মীকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’
  • ১৪ আগস্ট ২০২৬
‘মেইডেন ফিফটির’ দেখা পেলেন তানজিদ হাসান তামিম
  • ১৪ আগস্ট ২০২৬