আমি এবং আমার স্ত্রী— উভয়েরই বিদেশে ক্যারিয়ার-নাগরিকত্বের সুযোগ ছিল, কিন্তু থাকিনি

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ PM
 শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বিদেশে স্থায়ী হওয়ার অনেক সুযোগ থাকলেও দেশ ও মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই সস্ত্রীক দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) জবি ছাত্রদল আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমার জীবনে বিদেশে স্থায়ী হওয়ার অনেক সুযোগ ছিল। বিদেশে লেখাপড়া করেছি, নাগরিকত্ব ছিল। আমার স্ত্রী নাজমুন্নাহার —সেও ছাত্র রাজনীতি করেছে, তারও বিদেশে থাকার সুযোগ ছিল। কিন্তু আমরা থাকিনি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখিয়েছিলেন, মানুষের জীবনের শেষে একটি ঐতিহ্য ও আদর্শ (লিগ্যাসি) রেখে যেতে হয়। সেই আদর্শ, দেশপ্রেম ও নীতির শক্তিতে বলীয়ান হয়েই এই মাটি, দেশ ও শিক্ষা ব্যবস্থাকে ভালোবাসি বলে ফিরে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী আমাকে পুনরায় এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। 

নবীনদের উদ্দেশে তিনি বলেন, আমি একদিন তোমাদের মতো নবীনের জায়গায় ছিলাম। তোমাদের মতো নবীনের জায়গায় থেকে নিজেকে স্বপ্ন দেখতাম যে, আমি একদিন লেখাপড়া শিখব, নিজেকে প্রতিষ্ঠিত করব। শহীদ জিয়ার কাছে গিয়ে সেদিন এই দেশপ্রেম জন্ম নিয়েছিল যে, আমার মৃত্যুর পরে যেন আমার লেগাসি থাকে, আমি যেন এই দেশের কিছু করতে পারি।

তিনি আরও বলেন, সেই শিক্ষাটা নিয়েছিলাম বলেই আজ আবারও তোমাদের সামনে দাঁড়িয়েছি। প্রত্যেকটি মানুষই জন্ম নেবে এবং মৃত্যুবরণ করবে। কিন্তু তার স্মৃতি পাতায় লিখে দিতে হবে, সে কী করতে চায়।’

শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আজকের এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আমাদের পুনরুদ্ধার করতেই হবে। এর কোনো বিকল্প নেই।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬