কেমন ছিল এমপিওভুক্ত শিক্ষকদের ৮ম পে স্কেলের পরিপত্র

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের ন্যায় নবম জাতীয় পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাদের জন্য পৃথকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করতে হবে। চারটি ধাপ অতিক্রম শেষে এ প্রজ্ঞাপন জারি করা হবে। ২০১৫ সালে ৮ম পে-স্কেলের ক্ষেত্রেও একই নিয়মে প্রজ্ঞাপন জারি হয়েছিল বলে জানা গেছে।

এদিকে ৮ম পে-স্কেলে অন্তর্ভুক্তির পর শিক্ষক-কর্মচারীদের জন্য ২০১৫ সালের ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি নতুন করে আলোচনায় এসেছে।

প্রজ্ঞাপন ঘেটে দেখা গেছে, এটি ২০১৫ সালের ২০ ডিসেম্বর জারি করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্মসচিব মো. মজিবুর রহমান এতে স্বাক্ষর করেছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ‘এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণ ১ জুলাই ২০১৫ তারিখ ইইতে ৮ম জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর নির্ধারিত নতুন পে-স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য ইইবেন।

বেতন নির্ধারণ অর্থ মন্ত্রণালয়ের ৮ম জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর তফসিল মোতাবেক করা হইবে এবং বকেয়া প্রাপ্য বেতন যথাযথভাবে পরিশোধ করিতে হইবে।’

এতে আরও বলা হয়েছিল, ‘আদেশ ১ জুলাই ২০১৫ তারিখ ইইতে কার্যকর ইইবে এবং ইহা অবিলম্বে বাস্তবায়নযোগ্য।
সংশ্লিষ্ট সকল বিভাগীয় পরিচালক (শিক্ষা), জেলা শিক্ষা অফিসার ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এই আদেশ যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদানন করা হইল।’

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬