ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

২৩ আগস্ট ২০২৬, ০৫:২৭ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দেশে কারিগরি শিক্ষার মানোন্নয়নে ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। রবিবার (২৩ আগস্ট) ধানমন্ডির ড্যাফোডিল প্লাজা মিলনায়তনে ‘A National Dialogue on TVET for a Skilled & Productive Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদেরকে শুধু গতানুগতিক শিক্ষা গ্রহণের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিপুল জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য কারিগরি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।

এসময় তিনি আরো বলেন, সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদেরকে যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এজন্য কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে। ‌

এ লক্ষ্যে আমরা বাংলাদেশে আরো ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করতে যাচ্ছি। এছাড়াও, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে আমরা একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আলাদা একটা প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মোঃ তরিকুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।

অবৈধ বালু উত্তোলনে ফের ভাঙল খোয়াই নদীর বাঁধ, প্লাবনের শঙ্কা…
  • ২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কীভাবে ইসলামিক স্টাড…
  • ২৩ আগস্ট ২০২৬
ইবির ফিন্যান্স বিভাগের নতুন সভাপতি আব্দুল হালিম
  • ২৩ আগস্ট ২০২৬
সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬