হঠাৎ শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২৩ আগস্ট ২০২৬, ০৫:১২ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ছবি

হঠাৎ করেই শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সকাল ১১টার পর ধানমন্ডিতে অবস্থিত শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাবেন।

রবিবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হঠাৎ করে আজ সকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে যাওয়ার  বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বার্তা পাওয়ার পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিদর্শনে গেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মন্ত্রণালয়ের অন্তত ৭ জন কর্মকর্তা শিক্ষা সহায়তা ট্রাস্টে গেছেন। সেখানকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখছেন তারা।’

জানা গেছ, ২০১০ সালের ২০ এপ্রিল ২০১০ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড গঠনের পরিকল্পনা মন্ত্রণালয়ে লিখিত আদেশ পাঠান। ২০১১ সালের ৩১ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় ট্রাস্ট ফান্ডের চূড়ান্ত প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেয়। ২০১১ সালের ৬ মার্চ পরিকল্পনা মন্ত্রণালয় ট্রাস্ট তহবিলের উপর শিক্ষা মন্ত্রণালয়ে একটি আধা সরকারি পরিকল্পনা প্রেরণ করে। ২০১১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের মন্ত্রিসভা এই ট্রাস্ট অনুমোদন করে। ২০১২ সালের ১১ মার্চ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিলটি বাংলাদেশের সংসদে পাস হয়। ২০১৭ সালে বাংলাদেশের ব্যাংকগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, সূচনা ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ১৩৬০ মিলিয়ন টাকা অনুদান দিয়েছে।

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৭৪৬ হাজার শিক্ষার্থী ৪১১০ মিলিয়ন টাকা শিক্ষা তহবিল পেয়েছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ২৭৯ হাজার শিক্ষার্থী শিক্ষা তহবিল পেয়েছে।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9