মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৬ সেপ্টেম্বরের মধ্যে, চূড়ান্ত অনুমোদন যেভাবে

২০ আগস্ট ২০২৬, ০৯:৪৬ AM
দাখিল মাদ্রাসায় ক্লাস নিচ্ছেন শিক্ষক

দাখিল মাদ্রাসায় ক্লাস নিচ্ছেন শিক্ষক © এআই সৃষ্ট ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষদের বদলির আবেদন অবশেষে শুরু হচ্ছে। এ জন্য এমপিওভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদনসমূহ গ্রহণপূর্বক আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। যাচাই-বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদনক্রমে বদলি কার্যক্রম সম্পন্ন হবে।

বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ এর উপসচিব মো. রাহাত মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জনস্বার্থে ও শিক্ষকগণের ভোগান্তি নিরসনের লক্ষ্যে সফটওয়্যার চালু না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক আবেদনকারীদের নিকট হতে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণ করবে। 

অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যাচাই-বাছাই এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চূড়ান্ত অনুমোদনক্রমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মাদাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলি করা হবে।

এ লক্ষ্যে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের নিকট হতে শূন্য পদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদনসমূহ গ্রহণপূর্বক সংযুক্ত ছক অনুযায়ী আগামী ১৫ দিন অর্থ্যাৎ ৬ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাব এ বিভাগে প্ররণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নোটিশে যা আছে

এভাবে বদলি শুরুর কারণ হিসেবে বলা হয়েছে, মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের পরিবার এবং জেলা থেকে দূরে থাকায় তারা বিভিন্ন মনোদৈহিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হন। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সুষম বদলি ব্যবস্থা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করার লক্ষ্যে গত ২ জুন ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা- ২০২৬’ জারি করা হয়েছে। 

এর আলোকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রস্তুতের কাজ চলছে। তবে সফটওয়্যার পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলি কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে বলে জানানো হয়েছে।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9