ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধান্য পাবেন যারা

১৯ আগস্ট ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৮ PM
বাংলাদেশ সচিবালয় ও সরকারের লোগো

বাংলাদেশ সচিবালয় ও সরকারের লোগো © সংগৃহীত

বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে মাদ্রাসা অধিদপ্তরকে একটি চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। কবে নাগাদ শুরু হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

বুধবার (১৯ আগস্ট) রাতে মাদ্রাসা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বদলি কার্যক্রমের বিষয়ে বুধবার মন্ত্রণালয় থেকে আমাদের একটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বদলি কার্যক্রমের বিষয়ে একটি প্রস্তাবনা দিতে হবে। কিভাবে বদলি কার্যক্রম শুরু করা যায়, কাদের আগে প্রাধান্য দিতে হবে এসব বিষয় নিয়ে আমরা একটি সভা করব এবং প্রস্তাবনা তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবো।

তারপর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ সে প্রস্তাবনাটি দেখে আমাদের আরেকটি চিঠি দেবে। তারপর থেকে বদলি কার্যক্রম শুরু হবে। আশা করছি খুব শিগগিরই বদলি শুরু হবে।’

এই কর্মকর্তা আরও বলেন, এনটিআরসিএতে নিয়োগ পাওয়া ৫ হাজার শিক্ষকরা বদলি কার্যক্রমে প্রাধান্য পাবেন। পরে যথাক্রমে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় থেকে বদলি কার্যক্রম শুরু হবে, তবে নারীদেরও প্রাধান্য দেওয়া হবে।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

পদোন্নতি বোর্ডের রেজুলেশন অসংগতির তদন্তসহ ৫ দফা দাবিতে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির মৌখিক নম্বর বৃদ্ধির প্রতিবাদে চাকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9