একাডেমিক স্বীকৃতির জন্য ৫ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ মন্ত্রণালয়ের

০৬ আগস্ট ২০২৬, ০১:৫০ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ০২:০৩ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করা দেশের পাঁচটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)। পরিদর্শন শেষে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য, সুস্পষ্ট মতামত ও আলোকচিত্রসহ প্রতিবেদন বিভাগে পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

পরিদর্শনের তালিকায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নূরনগর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজারের রামুর চাকমারকুল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ির পানছড়ির ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মৌলভীবাজারের জুড়ীর হাকালুকি আশ্রয়কেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ।      

আদেশে বলা হয়, একাডেমিক স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পরিচালনা ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)’ সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় তথ্য ও সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এছাড়া পরিদর্শন প্রতিবেদনে প্রয়োজনীয় সংখ্যক রঙিন ছবি সংযোজন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬