চেয়ারম্যানের সঙ্গে নতুন তিন সদস্যও পেল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল

২৬ জুলাই ২০২৬, ১০:২৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৬, ০১:৫৮ AM
বাম দিক থেকে- অধ্যাপক ড. মো. শাহ এমরান, অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, অধ্যাপক ড. আহমেদ আবদুস সালাম

বাম দিক থেকে- অধ্যাপক ড. মো. শাহ এমরান, অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, অধ্যাপক ড. আহমেদ আবদুস সালাম © টিডিসি

চেয়ারম্যানের সঙ্গে নতুন তিন সদস্যও পেয়েছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৬ (২) ও ৯ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ট্রেজারার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরানকেও পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত সদস্যদের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা, পদমর্যাদা এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ ও প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ছাড়া বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, শিক্ষকতার মান, অবকাঠামো ও অ্যাকাডেমিক কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করে। কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের মাধ্যমে কোনো বিশ্ববিদ্যালয় বা অ্যাকাডেমিক প্রোগ্রাম জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সময়মতো সঠিক চিকিৎসা
  • ২৮ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরের
  • ২৮ আগস্ট ২০২৬
মোমবাতি প্রজ্বলনে বন্যায় নিহতদের স্মরণ নেপালি শিক্ষার্থীদের
  • ২৮ আগস্ট ২০২৬
মৃত্যুর আগেই চল্লিশা, ৫ হাজার গ্রামবাসীকে খাওয়ালেন
  • ২৮ আগস্ট ২০২৬
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ…
  • ২৮ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪২ হাজার …
  • ২৮ আগস্ট ২০২৬