শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত সচিব শাহজাহান মিয়াকে

২৫ জুলাই ২০২৬, ০১:০৪ PM
মো. শাহজাহান মিয়া

মো. শাহজাহান মিয়া © টিডিসি সম্পাদিত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি হলেও তা প্রকাশ করা হয় শনিবার (২৬ জুলাই)। 

এর আগে, মো. শাহজাহান মিয়া ২০২৫ সালের ৬ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি হয়ে আসেন। এর আগে একই বছরের ৩০ অক্টোবর তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

এছাড়াও একই বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরে ১৮ মে তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬