১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে সরকার

০৩ জুলাই ২০২৬, ০৫:০৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
ইউনিসেফের আযোজনে অনুদান হস্তান্তর অনুষ্ঠান

ইউনিসেফের আযোজনে অনুদান হস্তান্তর অনুষ্ঠান © সংগৃহীত

দেশের প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং শিক্ষক সমাজকে যুগোপযোগী প্রশিক্ষণে দক্ষ করে তুলতে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) কাছ থেকে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) অনুদান পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই আন্তর্জাতিক অনুদান প্রাপ্তির ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (৩ জুলাই) ইউনিসেফ বাংলাদেশ জানিয়েছে, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অবকাঠামোগত রূপান্তরের লক্ষ্যে এই বিশাল অনুদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হবে। যেখানে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও ইউনেস্কোর কারিগরি সহায়তায় ৪৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ ব্যবহার করা হবে। এর আওতায় দেশের প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রায় ৬ লাখ ৭৭ হাজার শিক্ষককে আধুনিক ও মানসম্মত পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মাধ্যমে ৫০ মিলিয়ন ডলারের ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ প্রকল্প বাস্তবায়িত হবে, যার মূল লক্ষ্য দেশের প্রায় ৭ লাখ শিক্ষককে প্রযুক্তিনির্ভর এবং আধুনিক মিশ্র শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ ও প্রশিক্ষিত করে তোলা।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের (জিপিই) আওতায় ইউনেসকো ও ইউনিসেফের হাত ধরে বাংলাদেশের শিক্ষাখাতে আমরা ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছি। এটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। অনুমোদিত এ বিশাল অঙ্কের অর্থায়ন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার রূপান্তরে সরাসরি ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের মাননীয় মন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলন, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পক্ষে বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি ইমানুয়েল আব্রিউসহ ইউনেস্কো, জিপিই এবং এডিবির শীর্ষ প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বাংলাদেশের শিক্ষা খাতের এই রূপান্তরকে স্বাগত জানিয়ে আগামী দিনের প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা কাঠামো গঠনে এই অনুদান একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9