অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা নিয়ে বড় সুখবর পাচ্ছেন শিক্ষকরা

০২ জুন ২০২৬, ০১:১৪ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০২:০৫ PM
শিক্ষকদের অবসরের টাকা দিতে বড় বরাদ্দ থাকছে বাজেটে

শিক্ষকদের অবসরের টাকা দিতে বড় বরাদ্দ থাকছে বাজেটে © টিডিসি সম্পাদিত

দশকের পর দশক হাজারো শিক্ষার্থীকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার পর একজন শিক্ষক অবসরে যান। জীবনের শেষ সময় একটু ভালোভাবে কাটানোর জন্য নিজের সঞ্চিত অবসরের টাকা ভরসা তাদের। কিন্তু এ টাকা সময়মতো ফেরত পাচ্ছেন না তারা। ফলে চিকিৎসাসহ সংসার খরচ সামলাতে বিপদে পড়ছেন । তাদের সেই অপেক্ষার প্রহর এবার শেষ হচ্ছে।

জানা গেছে, অবসরের অপেক্ষায় থাকা ১ লাখ ৫ হাজার ৬৪৪ শিক্ষকের পাওনা মেটাতে প্রায় ৯ হাজার ৭৫৭ কোটি টাকা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অবসর সুবিধা বোর্ডে গত এপ্রিল মাস পর্যন্ত জমা হওয়া ৫৯ হাজার ৮২০টি আবেদনের বিপরীতে ৭ হাজার ১৭৬ কোটি টাকা প্রয়োজন। কল্যাণ ট্রাস্টের মার্চ পর্যন্ত ৪৫ হাজার ৮২৪টি আবেদনের জন্য ২ হাজার ৫৮১ কোটি টাকা লাগবে।

শিক্ষকদের অবসরের ঢাকা দেওয়ার জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য এ বরাদ্দের আশ্বাস মিলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে আসন্ন বাজেটে ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখাতে হতে পারে। যদিও শুরুতে অর্থ বিভাগ ৩০০ কোটি টাকা দিতে চেয়েছিল।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট পর্যালোচনা সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বিশেষ বরাদ্দ পেতে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক আশ্বাস মিলেছে।

আরও পড়ুন: প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

সংশ্লিষ্টদের ভাষ্য, এ সংকটের জন্য আয় ও ব্যয়ের বড় ব্যবধান দায়ী। একজন শিক্ষক মূল বেতন থেকে মাসে ১০ শতাংশ জমা দেন। এর মধ্যে ৬ শতাংশ অবসর এবং ৪ শতাংশ কল্যাণ তহবিলে। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বার্ষিক ১০০ টাকাসহ মাসে প্রায় ৭৬ কোটি টাকা জমা হয়।

একই সময়ে পাওনা নিষ্পত্তিতে প্রয়োজন হয় গড়ে ১২৫ কোটি টাকা। ফলে প্রতি মাসেই ঘাটতি বাড়ছে। বেসরকারি ব্যাংকেও অর্থ আটকে রয়েছে। প্রায় ২২৯ কোটি টাকা আটকে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এর পুরোটাই কল্যাণ ট্রাস্টের। এর স্থায়ী সমাধানে এককালীন বরাদ্দের পাশাপাশি বাজেটে নিয়মিত বরাদ্দও চান তারা।

অবসরের টাকার বিশাল ঘাটতি পূরণের জন্য অর্থ বিভাগে ডিও লেটার পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অবসর সুবিধা বোর্ডের জন্য ২ হাজার কোটি এবং কল্যাণ ট্রাস্টের জন্য চান ১ হাজার কোটি টাকা। চিঠিতে তিনি বলেছেন, পাওনা আটকে থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। অনেকে চিকিৎসা করাতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে বরাদ্দের আশ্বাস মিলেছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নিয়োগ: নতুন করে ৭১ জনকে নিয়োগপত্র দিল পাবনা ও খুল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পদক নয়, বাংলাদেশের ভাবনায় ‘ভিন্ন কিছু’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয় থেকে ফিরে যা বললেন নিয়োগপত্র না পাওয়া বঞ্চিত প্রার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন সালমান মুক্তাদির
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬