প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

০২ জুন ২০২৬, ১১:১১ AM
সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি © সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা সূত্রে এ তথ্য জানা গেছে। 

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকে উপস্থিত কয়েকজন কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্মত শিক্ষা দেয়ার লক্ষ্যে শ্রেণিকক্ষ, হলসহ বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির মাধ্যমে সরকারের ইশতেহার অনুযায়ী স্মার্ট ক্লাসরুম বিনির্মাণ ও বিশ্ববিদ্যালয়সমূহকে ফ্রি ওয়াইফাই এর আওতায় নিয়ে আসতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপন, নতুন/পুরাতন বিশ্ববিদ্যালয়সমূহে নতুন বিভাগ, ইনস্টিটিউট ও পদ অনুমোদনের মাধ্যমে সরকারের ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে প্রস্তাব রাখা হয়েছে বলে জানা গেছে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের জন্য বাজেটে বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।’

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬