জিপিএ ৫-এর চেয়েও শিক্ষকদের ট্রেনিং বেশি গুরুত্বপূর্ণ

১৪ মে ২০২৬, ০৫:০৮ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ফটো

জিপিএ ৫-এর চেয়েও শিক্ষকদের ট্রেনিং বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসতে অনেক সময় লাগবে। তবে আমরা শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়ার চেয়ে শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘প্রতিদিন এগুলি নিয়ে কাজ হচ্ছে। বিভিন্ন রকম প্রজেক্ট নিচ্ছি টিচারস ট্রেনিংয়ের জন্য। এগুলো প্রতিনিয়ত হচ্ছে, আত্মীকরণ শিক্ষকের জন্য একটা নতুন আরেকটা পুরোনো। শিক্ষকের জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করছি।’

আরও পড়ুন: আগামী বছরের ৬ জুন থেকে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু

তিনি আরও বলেন, ‘আমাদের কিন্তু এই ট্রেনিং সেন্টার অ্যাকোমোডেশন কম। তো তারপর আমরা বিভিন্ন ভেন্যুতে এগুলো আমরা করছি। আপনারা যেগুলো বলছেন, এগুলো আমি জানি এবং আমরা এড্রেস করছি। একসাথে তো সব হবে না।’

বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬