এসএসসি-এইচএসসির সময় কোচিং বন্ধের প্রশ্নে কী বলছেন শিক্ষামন্ত্রী

১৪ মে ২০২৬, ০৪:৩১ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ফটো

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজন করতে চান বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময়ে কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোচিং সেন্টার আমি ডিরেক্টলি বন্ধ করার জন্য অর্ডার করতে পারি না।’

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলে শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘কোচিং বন্ধের বিষয়টি আমার আওতায় পড়ে না। তবে ক্লাসরুম হবে ইন হাউস কোচিং। এতে আস্তে আস্তে শিক্ষার্থীদের মধ্যে কোচিংয়ে যাওয়ার প্রবণতা কমে আসবে।

এ সময় প্রশ্নকারী সাংবাদিক বলেন, কোচিং রিলেটেড প্রশ্ন আপনাকে এজন্য করা যে, অনেক সময় প্রশ্নফাঁসের সাথে কোচিংয়ের শিক্ষকরা জড়িত থাকেন। প্রশ্নফাঁস হলে তো সেটা আপনার ওপর বর্তাবে। সাংবাদিকের কথা শুনে শিক্ষামন্ত্রী তখন বলেন, ‘আমি তো এত স্মার্ট না।’

আরও পড়ুন: ‘আমি তো এত স্মার্ট না’— যে কারণে বললেন শিক্ষামন্ত্রী

তিনি বলেন, ‘আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছি। তার মানে সময়সূচি প্রায় ডিসেম্বরের কাছাকাছি চলে আসবে। যদি আমরা এসএসসিকে আমাদের নির্ধারিত বেসলাইনে ফিরিয়ে আনতে পারি, তাহলে এই শিক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে।’

তখন পুরো শিক্ষা কার্যক্রমই নিয়মিত ধারায় ফিরে আসবে উল্লেখ করে আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আর মাত্র দুই বছর সময় লাগবে।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9