এসএসসি-এইচএসসি পরীক্ষা

জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এক বোর্ড চেয়ারম্যানের

১৩ মে ২০২৬, ০৪:৫২ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৪:৫৫ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভায় একটি বোর্ডের চেয়ারম্যান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা আয়োজনের মত দিয়েছেন।

বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা আয়োজনের মত দেন।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হবে। যদি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু করা যায়, তাহলে রোজার আগে শেষ করতে পারব।’

সভায় রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম এসএসসি পরীক্ষা আগে শুরুর মতামত দেন। তিনি বলেন, ‘আমরা যদি এসএসসি পরীক্ষা আগে শুরু করি, তাহলে এইচএসসির সিলেবাস আমরা কমপ্লিট করতে পারব। তবে পরীক্ষা মার্চ এপ্রিলে নিলে ভালো হয়। এ ছাড়া ফরম ফিলাপের পরে একটা ভালো সময় থাকে প্রস্তুতি নেওয়ার জন্য।

মতবিনিময় সভা শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা সবার সাথে আলোচনা করছি আমরা এসএসসি কবে নিতে পারি, এইচএসসি কবে নিতে পারি? কীভাবে অ্যাডজাস্ট করতে পারি, সিনক্রোনাইজ করতে পারি। আমরা কতদিনের মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করব, ২০২৭ এ করবো নাকি ২০২৮ এ গিয়ে অ্যাডজাস্ট হবে। কোর কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ডিশিসনের কারণে শিক্ষার্থীরা সাফার করতে পারবে না। এটা আমার মোদ্দা কথা। 

বৈঠকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের মিটিংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কবে বা কোন সময়ে নেওয়া হতে পারে সে বিষয়ে স্টেক হোল্ডারদের বক্তব্য নেওয়া হয়েছে।

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, ফল দেখুন এখানে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমল
  • ১০ আগস্ট ২০২৬
এবারও এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ–৫ পেয়েছেন ১১৬৬৭৬, এগিয়ে ছাত্রীরা
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, ১৩ জনের ব…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ
  • ১০ আগস্ট ২০২৬