‘আমি তো এত স্মার্ট না’— যে কারণে বললেন শিক্ষামন্ত্রী

১৪ মে ২০২৬, ০৪:২১ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৪:৩৯ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ২০২৭ সালের এসএসসি ও ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করা হবে কিনা?
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারকে আমি ডিরেক্টলি বন্ধ করার জন্য অর্ডার করতে পারি না। এটা আমার আওতায় পড়ে না। তারা ইনডিভিজুয়ালি কাজ করে। 

এ সময় এক সাংবাদিক প্রশ্নফাঁসের সঙ্গে কোচিং শিক্ষকদের সম্পৃক্ততার প্রসঙ্গ তুলে ধরে বলেন, কোচিং চালু থাকলে প্রশ্নফাঁসের একটা সম্ভাবনা থাকে। অতীতে প্রশ্নফাঁসের সাথে কোচিংয়ের শিক্ষকদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রশ্নফাঁস হলে আপনার প্রসঙ্গও চলে আসবে। 

সাংবাদিকের কথা শুনে শিক্ষামন্ত্রী হাস্যরসের সুরে বলেন তখন বলেন, আমি তো এত স্মার্ট না। এ সময় তিনি আরও বলেন, এইচএসসি ও ভর্তি পরীক্ষার মাজে কোনো গ্যাপ রাখা হবে না। আর এটি হলে শিক্ষার্থীদের মধ্যে কোচিংয়ে যাওয়ার প্রবণতা এমনিতেই কমে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘ইন-হাউস কোচিং’ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন,  আমরা আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করছি। তার মানে সময়সূচি প্রায় ডিসেম্বরের কাছাকাছি চলে আসবে। যদি আমরা এসএসসিকে আমাদের নির্ধারিত বেসলাইনে ফিরিয়ে আনতে পারি, তাহলে এই শিক্ষার্থীরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে। তখন পুরো শিক্ষা কার্যক্রমই নিয়মিত ধারায় ফিরে আসবে। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আর মাত্র দুই বছর সময় লাগবে। 

নিউইয়র্কের রাস্তায় ববি হাজ্জাজকে ‘টেরোরিস্ট’ বলে কটূক্তি, ভ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬