কাল থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ

০৮ মার্চ ২০২৬, ০২:০৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদের ছুটিতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রবিবার (৮ মার্চ)  ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য নীতিমালা প্রণয়ন এবং কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে এসব প্রতিষ্ঠান বন্ধসহ গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ রবিরার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে জনভোগান্তি নিরসন এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়সমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়। 

আলোচনার পর সর্বসম্মতিক্রমে নেওয়া তিন সিদ্ধান্ত হলো- বিদেশি কারিকুলামে পরিচালিত সকল ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসব বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।

আরও পড়ুন: ইংলিশ মিডিয়াম স্কুল কাল থেকে ছুটি ঘোষণা

এছাড়াও বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরনের কোচিং সেন্টারের সকল কার্যক্রম এই সময়ের মধ্যে বন্ধ থাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে বোর্ডে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9