মাধ্যমিকের শিক্ষাবর্ষ সেপ্টেম্বর থেকে জুন করার প্রস্তাব

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © ফাইল ফটো

বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সংগতি রেখে সেপ্টেম্বর থেকে জুন বা কাছাকাছি সময়ে শিক্ষাবর্ষ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিদ্যালয়ের শিক্ষায় সময়ের যথার্থ ব্যবহারের জন্য বার্ষিক শিক্ষাপঞ্জি পুনর্বিবেচিত হওয়া দরকার। বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সংগতি রেখে সেপ্টেম্বর থেকে জুন বা কাছাকাছি সময়ে শিক্ষাবর্ষ নির্ধারণ করা যেতে পারে। এক্ষেত্রে প্রধানত জুলাই-আগস্ট মাসে বার্ষিক গ্রীষ্মের ছুটি হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে দেশে প্রাথমিক ও মাধ্যমে শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারিতে এবং শেষ হয় ডিসেম্বর।  

এতে আরও বলা হয়, দশম শ্রেণি পর্যন্ত অবিভাজিত শিক্ষাক্রম থাকা উচিত। নবম শ্রেণি থেকে বিদ্যালয়ের শিক্ষাকে বিভিন্ন ধারায় (বিজ্ঞান- মানবিক-ব্যবসায় শিক্ষা) বিভাজিত করার সিদ্ধান্ত সুবিবেচিত হয় নি। এই বিভাজন একাদশ শ্রেণি থেকে হওয়া বাঞ্ছনীয়।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬