স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড়

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই মাসের অনুদানের চেক ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর পযর্ন্ত মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ১০ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: শিক্ষকদের বদলি নিয়ে ডাকা সভা স্থগিত, কারণ জানাল মাউশি

শিক্ষকরা ১৫ ফেব্রুয়ারির পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ২০২৫ সালেল সেপ্টেম্বর ও অক্টোবর পযর্ন্ত মোট দুই মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬