শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনের টাকা ব্যাংকে যাওয়ার সময় জানাল মাউশি

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতনের জিও জারি হলেও এখনো অধিকাংশ শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আগামী বুধবার থেকে ব্যাংক বন্ধ হওয়ায় চলতি সপ্তাহে তারা বেতন-ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

বিষয়টি সম্পর্কে জানতে সোমবার (৯ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা জানিয়েছেন, আজ সোমবার রাত থেকে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

জানতে চাইলে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ব্যাংকগুলোর সমস্যার কারণে বেতনের টাকা যেতে কিছুটা দেরি হয়। আশা করছি আজ রাতে এবং আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতনের অর্থ ঢুকবে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬