শিক্ষক নিয়োগ ও বেতন নিয়ে যা আছে জামায়াতের ইশতেহারে

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ইশতেহার ঘোষণা করে জামায়াত। জামায়াত তাদের ইশতেহারে স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগ ও বেতন কাঠামো নিয়ে গুরুত্ব দিয়েছে।

জামায়াতের ইশতেহারে বলা হয়েছে, স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের জন্য পৃথক নিয়োগ পদ্ধতি ও বেতন কাঠামো প্রচলন করা হবে। পর্যায়ক্রমে সকল শিক্ষককে উচ্চতর গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষক নিয়োগে দুর্নীতি কঠোরভাবে বন্ধ করা হবে।

নির্বাচনী ইশতেহারের শিক্ষা সহায়াত অংশে জামায়াত জানিয়েছে, দরিদ্র (যাকাত পাওয়ার যোগ্য) শিক্ষার্থীদের মাসে ৩ হাজার টাকা প্রদান করা হবে।

সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় নিয়ে জামায়াত তাদের ইশতেহারে বলেছে, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় গঠন করা হবে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬