প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে কমিটি মন্ত্রণালয়ের, আছেন যারা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান নিয়োগে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটি পরীক্ষা গ্রহণ ও বাস্তবায়নের যাবতীয় কার্যক্রম তদারকি এবং বাস্তবায়ন করবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন সংক্রান্ত চিঠি ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) পাঠানো হয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, কমিটির আহবায় এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। আর সদস্য সচিব হিসেবে রয়েছেন সংস্থাটির সদস্য সচিব (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মুহাম্মদ নূরে আমল সিদ্দিকী।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিভুক্তি নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করল মন্ত্রণালয়

কমিটিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন করে প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিও রয়েছেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬