অধ্যাপক পদে পদোন্নতি পেল ১২ চিকিৎসক

২৯ মে ২০১৯, ০৭:২০ PM

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছে ১২ চিকিৎসক। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে এই পদোন্নতি প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পারসোনাল-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে সাতজন, প্যাথলজি বিভাগের চারজন ও চক্ষু বিভাগের একজনকে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। তাদেরকে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড ৩ (টাকা ৫৬৫০০-৭৪৪০০) বেতনক্রমে পদোন্নতি প্রদান করা হয়।

রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে পদোন্নতিপ্রাপ্তরা হলেন-ঢাকা মেডিকেল কলেজের ডা. মোহাম্মদ নোমান চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. শিবেন্দু মজুমদার, রাজশাহী মেডিকেল কলেজের ডা. মো. হাফিজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সুভাষ মজুমদার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডা. মো. আশিকুর রহমান মজুমদার, ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. খলিলুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের ডা. রবীন্দ্র নাথ সরকার।

প্যাথলজি বিভাগের পদোন্নতিপ্রাপ্তরা হলেন-ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. রেজাউল করিম দেওয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. মো. জিল্লুর রহমান, রংপুর মেডিকেল কলেজের ডা. মো. আশরাফুল আলম ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ডা. মো. ফাইজুল বাশার।

চক্ষু বিভাগে পদোন্নতিপ্রাপ্ত হলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ডা. মো. হারিছুর রহমান।

শিক্ষক নেই, শিক্ষার্থীও নেই, সরকারি স্কুলের চাবি থাকে প্রতি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউজিসির হিট প্রকল্পের নতুন পরিচালক ঢাবি অধ্যাপক রাকিবুল হক
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ-আনসার ক্যাডারদের যোগদান ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাস্তায় টেসলার উৎপাত নিয়ে নতুন গেম ‘বাপের রাস্তা’, যেভাবে খ…
  • ২৬ অক্টোবর ২০২৬
চীনের বিমানবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খাল…
  • ২৬ অক্টোবর ২০২৬
২৫ দিন পর চুয়েটের নতুন ভিসির যোগদানপত্র গ্রহণ করল শিক্ষা মন…
  • ২৬ অক্টোবর ২০২৬