৫৮ অধ্যক্ষ, প্রতিষ্ঠান, শিক্ষককে শুনানিতে ডাকল শিক্ষা মন্ত্রণালয়

০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানির জন্য ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১০ ডিসেম্বর এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৫৮ অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান, অফিস সহকারী এর এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানী গ্রহণ করা হবে।

শুনানিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদিসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬