সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে মতামত জানতে সভা ডেকেছে মন্ত্রণালয়, ডাক পেলেন যারা

১৭ নভেম্বর ২০২৫, ০৯:০৯ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ এর খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনের মতামত নিতে মতবিনিময় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাত কলেজের সাবেক শিক্ষার্থী, সাংবাদিকসহ ২৬ জন ডাক পেয়েছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিট’ এর খসড়া অধ্যাদেশটির ওপর অংশীজনের মতামত গ্রহণের নিমিত্ত মতবিনিময় সভা সোমবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সভায় মোট ২৬ জনকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রণালয়।

সভায় ডাক পাওয়া অংশীজনরা হলেন, অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ.এস.এম. আমানউল্লাহ, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মো: রেজাউল করিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. এ. এম সারওয়ার উদ্দিন চৌধুরী, উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া অতিরিক্ত সচিব (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ; অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়); যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয় অধিশাখা-২); ড. মানজুর আহমেদ, এমেরিটাস অধ্যাপক, ব্রাক ইউনিভার্সিটি এবং সাবেক পরিচালক, ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট; অধ্যাপক হোসনে আরা বেগম, পরিচালক, ইনস্টিটিউট অব এডুকেশনাল অ্যান্ড রিসোর্স, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. মোহাম্মদ ফজলুর রহমান খান, চিফ (ডিএলপি বিভাগ), বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো, ব্যানবেইস ডাক পেয়েছেন।

আরও পড়ুন: অধ্যাপক এরশাদ হালিমকে ঢাবি থেকে অব্যাহতি, চূড়ান্ত বিচার ‘ট্রাইব্যুনালে’

আরও রয়েছেন মাহফুজুর রহমান মানিক, জ্যেষ্ঠ সহ-সম্পাদক, দৈনিক সমকাল; শরীফুল হক, সাংবাদিক, ডেইলি স্টার; মো. মুর্তুজা সুমন, সহযোগী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন অনুষদ, খুলনা বিশ্ববিদ্যালয়; ড. মো. শহীদুল্লাহ, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা অনুষদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস; শেখ আদনান ফাহাদ, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. কাজল রশীদ শাহীন, লেখক, সাংবাদিক ও গবেষক; সাবিদিন ইব্রাহিম, বিভাগীয় প্রধান, সম্পাদকীয় বিভাগ, দৈনিক বণিক বার্তা।

পাশাপাশি হাসান মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক; শহীদুল্লাহ ফরায়জী, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক; শুভ কিবরিয়া, জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক; সাত কলেজের অ্যালামনাই মাহমুদুর রহমান মান্না, মীর সরফত আলী সপু ও হেলেন জেরিন খান সভায় অংশ নেবেন।

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮,৩১৯ জনের ফল …
  • ২০ মে ২০২৬
যোগদানের আগে ফের পরীক্ষায় বসতে হবে প্রাথমিকের ১৪ হাজার শিক্…
  • ২০ মে ২০২৬
৯ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৪৮৪ জ…
  • ২০ মে ২০২৬
শিশু রামিসা হত্যা: দায় স্বীকার করলেন সোহেল
  • ২০ মে ২০২৬
ফের দুর্ঘটনার কবলে ঢাবির লাল বাস 
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081