৫০০ টাকা বাড়ি ভাড়া বাড়াল অর্থ মন্ত্রণালয়, নতুন প্রস্তাব দিল শিক্ষা মন্ত্রণালয়

০৫ অক্টোবর ২০২৫, ০৫:০১ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করেছে অর্থ মন্ত্রণালয়। এ সংক্রান্ত পরিপত্র জারির মধ্যেই শিক্ষকদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখায় পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ হারে বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি এবং মাদ্রাসা অধিদপ্তরের প্রস্তাব একত্রিত করে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষকদের দাবি ছিল ২০ শতাংশ অথচ অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধি করতে একটি চিঠি অর্থ উপদেষ্টার কাছে পাঠিয়েছিলেন। ধারণা করছি সেই চিঠির কারণেই শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

এর আগে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। ভাড়া বৃদ্ধির পরিপত্র আজ রবিবার (৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা এতে স্বাক্ষর করেছেন। পরিপত্রে বলা হয়েছে, 'বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১ হাজার হাজার টাকা হতে বৃদ্ধি করে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।

শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিও এর ০৪(চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের নিমিত্ত প্রেরণ করতে হবে।’

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১
  • ১৫ জুলাই ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই
  • ১৫ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান…
  • ১৫ জুলাই ২০২৬
জামালপুরে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৫ শতাধিক…
  • ১৫ জুলাই ২০২৬
আন্দোলনের পরদিন এইচএসসিতে বড় সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত
  • ১৫ জুলাই ২০২৬
ফেনীতে সড়ক অবরোধ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence