‘স্বেচ্ছায়’ চাকরি ছাড়লেন বিসিএস শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা

২১ আগস্ট ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

বিসিএস শিক্ষা ক্যাডারের ৬ কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। এদের মধ্যে ৫ জন ৪৩তম বিসিএসের অন্য ক্যাডারে যোগ দেওয়ার জন্য এই চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ানুল করিম কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। রামগতিতে আ স ম আবদুর রব সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাজহারুল ইসলাম পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। 

তাছাড়া নওগাঁর সরকারি বসির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিদুর কুমার প্রাং খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের গণিত বিভাগের প্রভাষক মো. আলাউদ্দিন আকন্দ প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন। লক্ষ্মীপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রভাষক শ্যামল মল্লিক খাদ্য ক্যাডারে সহকারী খাদ্য নিয়ন্ত্রক পদ যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।

এছাড়া হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক পদ হিসেবে যোগদান করায় এই চাকরি ছেড়েছেন।  

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬