বিএড কলেজগুলোর শিক্ষার মান যাচাইয়ে ‘বিশেষ’ কমিটি

১৩ জুলাই ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৭:১৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএড (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রি প্রদানকারী কলেজগুলোর শিক্ষার মান যাচাই করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ৯০টিরও বেশি বিএড কলেজের শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ, শিক্ষার মান এবং একাডেমিক কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা—এসব বিষয় নিবিড়ভাবে তদারকি করবে এই কমিটি।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত এই কমিটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। তারা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজগুলোতে পাঠদান নিয়মিত হচ্ছে কি না, শিক্ষক সংকট রয়েছে কি না, পাঠ্যসূচি অনুসরণ করা হচ্ছে কি না এবং একাডেমিক পরিবেশ পাঠদানের উপযোগী কিনা তা খতিয়ে দেখবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, "বিএড ডিগ্রি প্রদানকারী অনেক প্রতিষ্ঠানে শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো থেকে সনদ অর্জন করেও অনেকে উচ্চতর স্কেল পাচ্ছেন। আবার অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে ডিগ্রি নিয়েও অনেকে স্কেল পাচ্ছেন না। বিষয়টি বৈষম্যমূলক।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা অরাও বলেন, শিক্ষকদের গুণগত প্রশিক্ষণ নিশ্চিত করতে বিএড কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন হওয়া জরুরি। কমিটি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশমালা সংশ্লিষ্ট দাখিল করবে, যার ভিত্তিতে ভবিষ্যতে বিএড কলেজগুলোর নিবন্ধন ও অনুমোদন নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বিএড ডিগ্রি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মান বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে শিক্ষার সংশ্লিষ্ট দপ্তরগুলো।

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেই দুশ্চিন্তায়  স্পেন
  • ১৭ জুলাই ২০২৬
‘মরব দুজনেই’—ঝাঁপ দিলেন প্রেমিক, ফিরে গেলেন প্রেমিকা!
  • ১৭ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১৭ জুলাই ২০২৬
কুশিয়ারাসহ পদ্মা-যমুনায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি…
  • ১৭ জুলাই ২০২৬
চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকাল…
  • ১৭ জুলাই ২০২৬
ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence