স্কুল-কলেজে ‘নন টিচিং স্টাফ’ নিয়োগ কেন্দ্রীয়ভাবে

১৯ জুন ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৮:১৮ PM
মাউশি ও সরকারি লোগো

মাউশি ও সরকারি লোগো © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নন টিচিং স্টাফ অর্থাৎ কর্মচারী নিয়োগে নতুন নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) নিয়োগ কার্যক্রম তদারকি করবে। আর নিয়োগ পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসক (ডিসি)-এর মাধ্যমে পরিচালিত হবে।

বুধবার (১৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমানের কক্ষে আয়োজিত এক সভায় এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে প্রায়ই অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষে ৮ থেকে ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। এটি বন্ধ করতেই কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি প্রস্তাব করা হয়েছিল। এ প্রস্তাব অনুমোদন হয়েছে।’

নিয়োগ নীতিমালায় কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমপিও নীতিমালায় নিয়োগের যে শর্ত আছে, সে অনুযায়ীই নিয়োগ হবে। এখানে কোনো পরিবর্তন করা হয়নি। কেন্দ্রীয়ভাবে মাউশি নিয়োগ কার্যক্রম তদারকি করবে। আর পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন ডিসিরা। অর্থাৎ কিছুটা প্রাথমিক শিক্ষক নিয়োগ স্টাইল ফলো করা হবে।’

জানা গেছে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়ার প্রস্তাব করে ডিআই। ওই প্রস্তাবে নন টিচিং স্টাফ নিয়োগ ম্যানেজিংক কমিটির কাছ থেকে জেলা প্রশাসক কিংবা মাউশির মাধ্যমে করার প্রস্তাব করা হয়। অবশেষে সেই প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রণালয়।

ল্যাব থাকলেও হয় না ক্লাস, নষ্ট হচ্ছে ৩৮ লাখ কম্পিউটার
  • ০৮ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে ১৬ জেলায়
  • ০৮ জুলাই ২০২৬
কোয়ার্টার ফাইনালে ইউরোপের ঝড়, বাকি বিশ্বের প্রতিনিধি আর্জেন…
  • ০৮ জুলাই ২০২৬
১৪০০ শহীদের কোনো জীবনী নেই, তাদের গল্প জাতির সামনে আনতে হবে
  • ০৮ জুলাই ২০২৬
প্রাথমিকে একযোগে লাগানো হচ্ছে ২ লাখ গাছ, উদ্বোধন করবেন প্রধ…
  • ০৮ জুলাই ২০২৬
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫০
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence