কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে যা জানালেন সচিব

১৬ জুন ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৬:২৪ PM
ড. খ ম কবিরুল ইসলাম

ড. খ ম কবিরুল ইসলাম © ফাইল ছবি

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা তৈরির কাজ চলছে। তবে এটি জারি হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা নীতিমালা তৈরির কাজ প্রায় শেষ করেছি।

সোমবার (১৬ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, ‘মাদ্রাসার বদলি নীতিমালা জারি হয়েছে। সফটওয়্যার তৈরির কাজও চলছে। তবে এ কাজ কবে শেষ হবে সেটি এখনই বলা যাচ্ছে না। কারিগরিতে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকের সংখ্যা কম। তবুও তাদের বদলির ব্যবস্থা করা হবে।’

চলতি মাসে কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হবে কি না এমন প্রশ্নের জবাবে ড. খ ম কবিরুল ইসলাম আরও বলেন, ‘সম্ভাবনা আছে, আবার নেই-ও। আমরা কাজ করছি। খসড়া তৈরির পর এ বিষয়ে কথা বলা যাবে।’

রোনালদোর গোল নিয়ে বিতর্ক, গোলটি আসলে কার?
  • ২৪ অক্টোবর ২০২৬
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে স্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ডিম্বাশয় ও জরায়ুর ক্যান্সারের বংশগত ঝুঁকি জানাবে ৩ ধরনের জি…
  • ২৪ অক্টোবর ২০২৬
৫ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল 
  • ২৪ অক্টোবর ২০২৬
‘গুপ্ত-সুপ্ত’ বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলছে?
  • ২৪ অক্টোবর ২০২৬
দূষিত পুকুর পরিষ্কারে উপজেলা প্রশাসনের উদ্যোগ 
  • ২৪ অক্টোবর ২০২৬