৭ মার্চের ভাষণ সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারের সুপারিশ

২৯ মার্চ ২০১৯, ১০:৪৭ AM
৭ মার্চের ভাষণ

৭ মার্চের ভাষণ © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও প্রদর্শনের সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে বুধবার কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ১ লাখ ৪৯৭টি বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিটিতে ১০টি করে পোস্টার, ২০টি করে লিফলেট ও ভাষণের ২টি সিডি দেওয়ার পরিকল্পনা নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ২০২০ সালের ৩ মার্চের মধ্যে এই সামগ্রীগুলো বিতরণ নিশ্চিত করা হবে। ২০২০ সালের ৭ মার্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো হবে।

সভায় কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম এবং কাজী ফিরোজ রশীদ অংশগ্রহণ করেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাপানের বিপক্ষে একাদশে থাকবেন না নেইমার
  • ২৯ জুন ২০২৬
সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জ…
  • ২৯ জুন ২০২৬
নিজ মেয়েকে ত্যাজ্য করার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী বাবা
  • ২৯ জুন ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ১১ পরামর্শ রাজউকের
  • ২৯ জুন ২০২৬
দুুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ জুন ২০২৬
কান্নায় ভেঙে পড়লেন ভিনিসিয়াস জুনিয়র
  • ২৯ জুন ২০২৬