বিইআরএফ'র অভিষেক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী

সাংবাদিকরা সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধ রচনা করে

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৩ PM
অতিথিদের সঙ্গে বিইআরএফ-এর নেতারা

অতিথিদের সঙ্গে বিইআরএফ-এর নেতারা © টিডিসি ফটো

বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম (বিইআরএফ)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় ডা. দীপু মনি বলেন, সাংবাদিকগণ সরকার ও জনগনের মধ্যে সেতুবন্ধ রচনা করেন। তথ্য জনগনের কাছে পৌঁছে দেন। সে তথ্যটি বস্তুনিষ্ঠ হতে হবে। সরকার ভুল করলে সেই ভুল অবশ্যই তুলে ধরবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের এবারের ইশতেহারে একটি বড় অঙ্গীকার মানসম্মত শিক্ষা। বিগত ১০ বছরে শিক্ষায় অনেক অর্জন রয়েছে। কিছু চ্যালেঞ্জও রয়েছে। মান অর্জনের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, করিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, নায়েমের মহাপরিচালক আহাম্মেদ সাজ্জাদ রশিদ, এনসিটিব’র চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বিইআরএফ-এর সভাপতি মোস্তফা মল্লিক এবং সাধারণ সম্পাদক এস এম আব্বাস।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬