সমাজ নারীর জন্য সমানভাবে বিকাশে প্রস্তুত: শিক্ষামন্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৮ PM
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন শিক্ষামন্ত্রী।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন শিক্ষামন্ত্রী। © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা পিছিয়ে থাকলে সমাজ, রাষ্ট্র বা বিশ্বের সম্ভাবনা পুরোপুরি বিকশিত হয় না। সমাজ এগুবে না, যদি আমরা নারীদের পেছনে ফেলে রাখি। নারীদের যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে এগিয়ে নিতে হবে।

শিক্ষামন্ত্রী আজ রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শিক্ষায় নারীদের অগ্রগতি ঈর্ষনীয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যার প্রাজ্ঞ, দূরদর্শী ও সফল নেতৃত্বে বাংলাদেশে নারীদের সমানভাবে বিকশিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের নারীরা আজ প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তি মিশনসহ সর্বত্র সুনাম ও দক্ষতার সাথে কাজ করছে।

পুনাক’র সভানেত্রী হাবিবা জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লুৎফুল তাহমিনা খান এবং পুনাকের সাধারন সম্পাদক দিলরুবা হাসান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদে মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে শিক্ষামন্ত্রী পুনাক সদস্যদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬