কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে যা জানালেন সচিব

০৮ মে ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০১ PM
সরকারি লোগো ও কারিগরি সচিব

সরকারি লোগো ও কারিগরি সচিব © ফাইল ফটো

‘বেসরকারি কারিগরি ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে আমরা কাজ করছি। স্কুল-কলেজের শিক্ষকদের সঙ্গে তাদের বদলি হয়তো কার্যকর করা সম্ভব হবে না। তবে দ্রুতই তাদের বদলির আওতায় নিয়ে আসা হবে।’

বৃহস্পতিবার (৮ মে) সচিবালয়ে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জানান, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্তরা বদলির সুযোগ পাবেন। এনটিআরসিএ’র সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের বদলির সুযোগ দেওয়া হবে না।’ 

এর কারণ হিসেবে ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘এনটিআরসিএর সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন, তারা নিজেরদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছেন। অধিকাংশই নিজ জেলার প্রতিষ্ঠানে চাকরি করছেন। তাদের বদলির প্রয়োজন আছে বলে মনে হয় না।’

দুই অধিদপ্তরের মাধ্যমে শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আরও জানান, ‘মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে বদলির সুযোগ পাবেন। আর কারিগরি শিক্ষকদের বদলি হবে কারিগরি অধিদপ্তরের মাধ্যমে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।’

ট্যাগ: বদলি
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬