‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম হবে, দূর থেকে ক্লাস নিতে পারবেন শিক্ষক’

০২ মে ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোলাইমান খান

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোলাইমান খান © সংগৃহীত

দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় চালু করা হবে স্মার্ট ক্লাসরুম। এসব ক্লাসরুমের মাধ্যমে শিক্ষকরা দূর থেকে অনলাইনে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেল একাডেমির মিলনায়তনে বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক করতে সরকার কাজ করে যাচ্ছে। শ্রেণিকক্ষে শুধু স্মার্ট বোর্ড স্থাপন করলে হবে না। সরকার স্মার্ট ক্লাসরুম করবে। স্মার্ট ক্লাসরুম হলে শিক্ষকরা দূর থেকে অর্থাৎ লন্ডন থেকেও ক্লাস নিতে পারবেন।

তিনি আরও বলেন, শুধু বঞ্চিত মেয়েদের শিক্ষা উন্নয়নেই নয়, শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমাদের সবার অবস্থান থেকে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জামিল চৌধুরী। এতে বক্তব্য দেন শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তপস শীল, দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন ও বাংলাদেশ ফিমেল একাডেমির ইংরেজি শিক্ষক ফাহমিদা জাফর।

এর আগে বাংলাদেশ ফিমেল একাডেমি ক্যাম্পাস ঘুরে দেখে প্রতিষ্ঠানটির প্রশংসা করেন সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার পাম্পে লাঠি হাতে ভাইরাল ইউএনও শামীমা
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সবচেয়ে ‘নান্দনিক’ গেস্টরুমটির  চার দেয়ালে লেখা হল ‘গু…
  • ২৩ এপ্রিল ২০২৬