আরও একটি স্কুল সরকারি হলো

৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

আরও একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে মার্চ ও এপ্রিল মাস মিলিয়ে পাঁচটি স্কুল সরকারি করা হল।

বুধবার (৩০ এপ্রিল)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।“

এর আগে গত মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬