এক বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিরা অন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট-নিয়োগ বোর্ডের কমিটিতে নয়

২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বাছাই বোর্ডে অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষরা সদস্য হিসেবে থাকতে পারবেন না। এসব কমিটির সদস্য মনোনয়নে অন্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের নাম প্রস্তাব না করতেও ভিসিদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার (২৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপাচার্যদের কাছে দেওয়া এক চিঠিতে এই অনুরোধ করা হয়েছে। চিঠিতে ইতিমধ্যে এসব কমিটিতে ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষরা মনোনীত হয়ে থাকলে তাদের জায়গায় অন্য শিক্ষকদের নাম প্রস্তাব করতেও অনুরোধ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিন্ডিকেট, শিক্ষা পরিষদ এবং শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের বাছাই বোর্ডে সদস্য মনোনয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তিদের নাম প্রস্তাব করছে। কিন্তু তারা গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে নিয়োজিত থাকেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা সার্বক্ষণিক অবস্থান করবেন বলে নিয়োগপত্রের শর্তে উল্লেখ আছে। তাই আইনগতভাবে অন্য বিশ্ববিদ্যালয়ের ওই সব কমিটির সদস্য হিসেবে কাজ করার সুযোগ নেই বলে তাঁদের নাম প্রস্তাব করা সমীচীন নয়।

ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামেলি কার্ডের চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই …
  • ১১ আগস্ট ২০২৬
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬