কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়

২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়নি।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ১-১৬তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা সুখবর পেতে পারেন

নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা জানান, ‘শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব পাঠানো হয়েছে। কর্মচারীরা আগে থেকেই ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন। কাজেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি। এ সংক্রান্ত কোনো প্রস্তাবও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।’

এর আগে গত ৫ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়াসহ অন্যান্য ভাতা বাড়ছে বলে জানান।

আরও পড়ুন: শিক্ষকদের বোনাস কত শতাংশ বাড়ছে—জানাল মন্ত্রণালয়

তিনি বলেন, ‘কয়েকমাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’

উপদেষ্টা বলেন, ‘কিন্তু, ১৫/২০ বছরের বঞ্চনা ১/২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।'

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, 'তাদের (এমপিওভুক্ত শিক্ষক) উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো, এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এ বছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে।’

টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
জকসুর দাবির পর নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৪
  • ১১ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বন…
  • ১১ আগস্ট ২০২৬
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে পাঁচ বিষয়ে ফেল, চট্টগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১১ আগস্ট ২০২৬