পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশ

১৭ এপ্রিল ২০২৫, ১২:০০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো ও হেনস্তার শিকার শিক্ষকদের তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনা দিয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির এক চিঠিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওই চিঠির নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।’

এর আগে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখতে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক দুটি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি পত্র/আদেশ জারি করা হয়েছে।

সম্প্রতি সব জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে গত ১৭ ডিসেম্বর উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয়ে জুম লিংকের মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সিদ্ধান্তের সঙ্গে পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।

ইবির নতুন প্রধান প্রকৌশলী আব্দুল মালেক
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামেলি কার্ডের চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই …
  • ১১ আগস্ট ২০২৬
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬