আরও এক কলেজের অধ্যক্ষ পদের দায়িত্ব পেলেন মৃত অধ্যাপক

০৯ এপ্রিল ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২০ PM
রংপুরের পীরগাছা কলেজ

রংপুরের পীরগাছা কলেজ © ফাইল ছবি

প্রায় দেড় বছর আগে মারা যাওয়া আরো এক অধ্যাপককে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে দেখা গেছে, কারমাইকেল কলেজের ইতিহাসের অধ্যাপক অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব নামে একজন মৃত অধ্যাপককে রংপুরের পীরগাছা কলেজের অধ্যক্ষপদে পদায়ন করা হয়েছে। 

কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিব ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. হাবিবুর রহমান। 

তিনি বলেন, ‘স্যার আরো দেড় বছর আগে ২০২৩ সালের ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন।’

বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সদ্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া যুগ্মসচিব মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘দেড়শর বেশি সরকারিকৃত কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়ে আমরা কাজ করেছিলাম। ঈদের আগেই তাদের পদায়নের কথা ছিল। অধ্যক্ষ না থাকায় ওই কলেজগুলো শিক্ষকদের বেতন ভাতা পরিষদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাই অনেকটা তাড়াহুড়া করেই শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের অধ্যাপকদের পদায়ন করা হয়েছে। তবে তথ্য হালনাগাদ না থাকায় হয়তো এ ভুল হয়েছে’।

মৃত শিক্ষকদের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি বিব্রতকর বলেও মন্তব্য করেন এ যুগ্মসচিব।

এর আগে মৃত কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনকে পদায়নের তথ্য পাওয়া যায়। তিনি কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয় প্রজ্ঞাপনে।  

ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬
ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে প্রথম বাংলাদেশি হ…
  • ১১ আগস্ট ২০২৬
১৭ ঘণ্টা লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চা…
  • ১১ আগস্ট ২০২৬
ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বা…
  • ১১ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : চট্টগ্রাম বিভাগের সেরা ১৬ কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
সিম্পল বিষয়— মন্ত্রণালয়ে মিটিং ও রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত…
  • ১১ আগস্ট ২০২৬