আমাদের সময়ে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে দেওয়া হয়নি: নওফেল

২২ জানুয়ারি ২০১৯, ০২:৫১ PM
শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী © সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও জাতির জনক সম্পর্কে জানতে হবে। আমাদের সময়ে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে দেওয়া হয়নি।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৮ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। শীতকালীন এই প্রতিযোগিতার ৪৮ তম আসরে ৩৫টি ইভেন্টে অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইভেন্টে মোট ৮০৮ জন ছাত্রছাত্রী অংশ নেবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, সিএমপির অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম। 

খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিলেন ইউএ…
  • ১৪ আগস্ট ২০২৬
এয়ার অ্যাস্ট্রায় ট্রেইনি ফার্স্ট অফিসার পদে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
দাম আরও বেড়ে কত টাকায় সোনা বিক্রি হচ্ছে আজ?
  • ১৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে সাংবাদিকদের ওপর বিএনপি-ছাত্রদলের হামলা, পুলিশ স…
  • ১৪ আগস্ট ২০২৬
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬