নন-ক্যাডার শূন্যপদের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

১৬ মার্চ ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত

সরকারি চাকরিতে ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার শূন্যপদের তথ্য চেয়ে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থাগুলোকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (১৫ মার্চ) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে শূন্যপদের বিস্তারিত তথ্য (ওয়ার্ড ফাইলসহ) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুসারে, ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার শূন্যপদের অনুমোদিত সংখ্যা প্রায় ১ লাখ ৭২ হাজার। এর মধ্যে ৪৩তম থেকে ৪৭তম বিসিএস পর্যন্ত নন-ক্যাডার ক্যাটাগরিতে ৬ হাজার ২৬৯টি পদে নিয়োগের জন্য ইতোমধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) আবেদন পাঠানো হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৪ সালের ২ ডিসেম্বর এক স্মারকে সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দফতর ও সংস্থাগুলোকে শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশনা দিলেও এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি।

এ ছাড়া, চিঠিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকার কথা উল্লেখ করে বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিপুল শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণের কার্যকর পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যে শূন্যপদ পূরণের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

রাবিপ্রবি ছাত্রদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 
  • ০৪ মে ২০২৬
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মালিক গ্রেফতার 
  • ০৪ মে ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এবার দুর্ঘটনার কবলে সংসদ সদস্যে…
  • ০৪ মে ২০২৬
স্বাভাবিক হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট
  • ০৩ মে ২০২৬
লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননা পেলেন বাংলাদেশের তানভীর
  • ০৩ মে ২০২৬
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৩ মে ২০২৬