শিক্ষক ও কর্মকর্তাদের শূন্য পদে দ্রুতই নিয়োগ দেবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

১৫ মার্চ ২০২৫, ০১:২৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৮ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। আজ শনিবার (১৫ মার্চ) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষক এবং কর্মকর্তাদের মাথায় রাখতে হবে আমরা যা করছি সবকিছুই শিশুদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য। কীভাবে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষকদের বদলির বিষয়টি একটি স্বচ্ছতার মধ্যে নিয়ে আশা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। এরই মধ্যে শিক্ষকদের বদলির বিষয়টি অনলাইনে নিয়ে আশা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে। ইতোমধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে। এ ছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত আছে।’

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

এর আগে তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে শনিবার সকালে পটুয়াখালী পৌঁছান উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৬ দাবির পর ৪ দাবি নিয়ে ফের উপাচার্যের কাছে পাবিপ্রবি ছাত্রদল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9