৯ সচিব পদে নতুন মুখ, যে দপ্তর পেলেন তারা

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © লোগো

সরকারের ৯ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব করেছে সরকার।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমটিসিএল) প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া ওএসডি থাকা সচিব মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬
ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে প্রথম বাংলাদেশি হ…
  • ১১ আগস্ট ২০২৬
১৭ ঘণ্টা লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের কাছে নিরাপত্তা চা…
  • ১১ আগস্ট ২০২৬
ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বা…
  • ১১ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি : চট্টগ্রাম বিভাগের সেরা ১৬ কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
সিম্পল বিষয়— মন্ত্রণালয়ে মিটিং ও রেজুলেশন হয়েছে, সিদ্ধান্ত…
  • ১১ আগস্ট ২০২৬