জাতীয়করণ দাবি: শিক্ষকদের যে আশ্বাস দিল শিক্ষা মন্ত্রণালয়

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM

© লোগো

খুব শিগগির শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠকে শিক্ষকদের এমন আশ্বাস দেন। বৈঠকে অংশ নেওয়া শিক্ষকরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্যা জানিয়েছেন।

আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে। সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি, খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।’

এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলছেন, সরকারের কোনো প্রতিনিধিদল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।

আরও পড়ুন: ৩৫০ দিনে বিসিএস শেষ করার পরিকল্পনা

তারা আরও বলেন, আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

প্রসঙ্গত, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ছয় দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গতকাল রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

ফ্যামেলি কার্ডের চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই …
  • ১১ আগস্ট ২০২৬
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় উপ-কমিটি গঠন 
  • ১১ আগস্ট ২০২৬
পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১১ আগস্ট ২০২৬
বন্ধের ঝুঁকিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ জরুরি অবস্…
  • ১১ আগস্ট ২০২৬
বন্যায় স্থগিত হওয়া বাউবির এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ আগস্ট ২০২৬
বিপুল পাঠকসমাগমে সমাপ্ত হলো তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০…
  • ১১ আগস্ট ২০২৬