‘এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা সবচেয়ে অবহেলিত’

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ © ফাইল ছবি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আমাদের দেশের বেসরকারি খাতের এমপিওভুক্ত স্কুল শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা যে ভাতা পান তা অত্যন্ত অপ্রতুল। তাদের ভাতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেন এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে, বলে জানান তিনি। এসময় পাঠ্যবই বিতরণ বিষয়েও নির্দেশনা দেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে।

কোনো প্রতিষ্ঠানের নাম, ভবন বা স্থাপনা উপদেষ্টাদের নামে না করার জন্যও ডিসিদের প্রতি নির্দেশনা দেন তিনি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬