শিক্ষকদের অবসরের টাকা বন্ডের মাধ্যমে দেওয়ার চেষ্টা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
ওয়াহিদউদ্দিন মাহমুদ

ওয়াহিদউদ্দিন মাহমুদ © ফাইল ছঠ

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেন এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা উপদেষ্টা এ তথ্য জানান।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে, বলে জানান তিনি। এসময় পাঠ্যবই বিতরণ বিষয়েও নির্দেশনা দেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে।

কোনো প্রতিষ্ঠানের নাম, ভবন বা স্থাপনা উপদেষ্টাদের নামে না করার জন্যও ডিসিদের প্রতি নির্দেশনা দেন তিনি।

গুলশানে গোপন বৈঠক: আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে 
  • ১১ আগস্ট ২০২৬
ছাত্রদলের আহ্বায়ককে চিনতে না পারায় শিক্ষার্থীকে মারধর
  • ১১ আগস্ট ২০২৬
ডাকসুর উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • ১১ আগস্ট ২০২৬
‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: …
  • ১১ আগস্ট ২০২৬
দক্ষ ও কর্মমুখী তরুণ জনশক্তি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ই…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষা থেকে ১০ বিলিয়ন ডলার: সম্ভাবনাটি কাজে লাগাবে বাংলাদেশ?
  • ১১ আগস্ট ২০২৬